বরগুনায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
- আপডেট সময় : ১২:১৫:৩৮ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে

অনলাইনঃ ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনায় আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী আজ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বরগুনা স্টেডিয়ামে সকাল ১০টায় ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় আমতলী উপজেলা ও বরগুনা পৌরসভার বালিকা দল অংশ নেয়। খেলায় বরগুনা পৌরসভা আমতলী উপজেলাকে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। অন্যদিকে (বালক) বরগুনা পৌরসভা বেতাগী উপজেলাকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে বালক-বালিকার ৮টি ইভেন্টে চ্যাম্পিয়ন ও রানার আপদের মাঝে পুরস্কার বিতরণ করেন বরগুনার জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি তাছলিমা আক্তার।
এছাড়াও এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান, বিএনপি নেতা এ জেড সালেহ ফারুক, ইসলামি আন্দোলনের সাধারণ সম্পাদক আবদুর শাকুর। জেলা ক্রীড়া সংগঠক, সাবেক খেলোয়াড় ও সাংবাদিকবৃন্দ।
জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হারুন অর রশিদ রিংকু অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
জানা গেছে, নতুন কুঁড়ি স্পোর্টস এ জেলায় মোট ১২শ’ প্রতিযোগী অংশগ্রহণ করে। জেলা থেকে ১৭০ জন ছেলেমেয়ে বিভাগীয় পর্যায়ে অংশ নেবে।







.gif)















