সৈয়দপুর ০৫:৪১ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

অবশেষে সরকার গঠন করতে যাচ্ছে থালাপতি বিজয়

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০২:০৩:২০ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬ ৪৭ বার পড়া হয়েছে

থালাপতি বিজয়

চোখ২৪.নেট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইনঃ ভারতের তামিলনাড়ুতে সরকার গঠনের ক্ষেত্রে থালাপতি বিজয়কে নিঃশর্ত সমর্থন জানিয়েছে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ (আইইউএমএল)। ফলে সরকার গঠনে আর কোন বাধা নেই বিজয়ের। দলটি এবারের নির্বাচনে দুইটি আসনে জয় পেয়েছে। এই সমর্থনের ফলে বিজয়ের জোটের মোট আসন সংখ্যা বেড়ে ১২০-এ পৌঁছেছে।

গতকাল অবশ্য মুসলিম লীগ থালাপতির ওপর থেকে সমর্থন উঠিয়ে নিয়েছিল। তারা সিদ্ধান্ত নিয়েছিল বর্তমান ক্ষমতাসীন দলের সঙ্গেই থাকবে। কিন্তু আজ শনিবার (৯ মে) সেই সিদ্ধান্ত পরিবর্তন করেছে।

নিজেদের সমর্থন জানিয়ে সেখানকার রাজ্যপালের কাছে আনুষ্ঠানিক চিঠিও দিয়েছে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ।

চিঠিতে তারা বলেছে, আমাদের জাতীয় সভাপতি অধ্যাপক কে এম কাদের মহিদীনের নির্দেশ অনুসারে তামিলনাড়ুর বিধানসভায় সরকার গঠনের জন্য জোসেফ বিজয়ের (থালাপতি বিজয়) নেতৃত্বাধীন টিভিকে-কে সমর্থন জানাচ্ছি।

মুসলিম লীগের আগে ভিসিকে নামে আরেকটি দল থালাপতিকে সমর্থন জানান। তখনই তার সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮টি আসন পূর্ণ হয়ে যায়। মুসলিম লীগ সমর্থন জানানোয় এ সংখ্যা এখন ১২০ হয়েছে। এতে খুবই সহজভাবে থালাপতি সরকার গঠন করতে পারবেন।

তামিলনাড়ুর রাজ্যসভায় আসন রয়েছে ২৩৪টি। এবারের নির্বাচনে একক দল হিসেবে সর্বোচ্চ ১০৮টি আসন পেয়েছে থালাপতির টিভিকে। ফলে সরকার গঠনের জন্য তাদের আর ১০টি আসন প্রয়োজন হয়। যা তিনি অন্যান্য ছোট দলগুলোর সঙ্গে জোট বেধে অর্জন করেছেন। তবে এজন্য অনেক কাটখড় পোড়াতে হয়েছে তাকে।

থালাপতির সঙ্গে সরকার গঠনে যোগ দিয়েছে ভারতীয় কংগ্রেস, সিপিআই, সিপিআই (এম) ও ভিসিকে এবং মুসলিম লীগ।

সূত্র: এনডিটিভি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

অবশেষে সরকার গঠন করতে যাচ্ছে থালাপতি বিজয়

আপডেট সময় : ০২:০৩:২০ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬