সৈয়দপুর ০৮:২৬ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নাটোরে বিদ্যালয়ের চারতলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১২:৪০:৩৩ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬ ২৫ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

চোখ২৪.নেট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইনঃ নাটোর জেলার বড়াইগ্রামে রয়না ভরট সরকার বাড়ি উচ্চ বিদ্যালয়ের চারতলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ভবন নির্মাণে ব্যয় ধরা হয়েছে এক কোটি ৩২ লাখ টাকা।

আজ রবিবার দুপুরে নাটোর (বড়াইগ্রামগুরুদাসপুর) আসনের সংসদ সদস্য জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ নতুন স্কুল ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সংসদ সদস্য আজিজ বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যপুস্তকের জ্ঞান অর্জন করলেই চলবে না, নৈতিক জ্ঞানও অর্জন করতে হবে। উঠতি বয়সী শিক্ষার্থীরা মাদকসেবনসহ নানা অপকর্মে জড়িয়ে নিজের ভবিষ্যৎকে ধ্বংস করছে। কিশোর শিক্ষার্থীরা রাতেও লেখাপড়া বাদ দিয়ে হাটবাজারে ঘোরাফেরা করে। শিক্ষার্থীরাই আমাদের ভবিষ্যৎ। তাই অভিভাবক শিক্ষকদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষা নৈতিকতার সমন্বয় ঘটিয়ে মাদকমুক্ত উন্নত জাতি গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শওকত ওসমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মাতোয়ারা পারভীন, ধারাবারিষা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শের আলম, রয়না ভরট সরকারবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল হাসান এবং বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাবের সভাপতি অহিদুল হক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নাটোরে বিদ্যালয়ের চারতলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

আপডেট সময় : ১২:৪০:৩৩ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬