ঠাকুরগাঁওয়ে কৃষকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১২:৩৭:৪২ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)-প্রকল্পের আওতায় কৃষিকাজে নিরাপদ খাদ্য উৎপাদন এবং উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষকদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার সকাল থেকে দিনব্যাপী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে সদর উপজেলা অডিটোরিয়াম চত্বরে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মাজেদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা নাসিরুল আলম। এ সময় কৃষি বিভাগের কর্মকর্তা, স্থানীয় কৃষক, উদ্যোক্তা, সাংবাদিক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, কৃষকদের গ্যাপ সার্টিফিকেশন পেতে হলে আন্তর্জাতিক মানদণ্ড ও নিয়ম মেনে চাষাবাদ করতে হবে। এছাড়া সঠিকভাবে রেকর্ড সংরক্ষণ করতে হবে এবং নিয়মিত পরিদর্শনের মধ্য দিয়ে যেতে হবে। বিশেষ করে ফার্ম ডায়েরি সংরক্ষণ, অনুমোদিত সার-কীটনাশক ব্যবহার এবং মাটি ও পানির মান বজায় রাখার ওপর গুরুত্ব দেন তারা। সবজিসহ ফসল চাষের আধুনিক প্রযুক্তি, উৎপাদন বৃদ্ধি, বাজারজাতকরণ এবং কৃষকদের জীবনমান উন্নয়নে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
দিনব্যাপী এ কর্মশালায় কৃষিকাজে উৎপাদন বৃদ্ধিতে উপস্থিত কৃষকদের প্রশিক্ষণ দেয়া হয়।







.gif)

















